Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র পার্টি অফিস ভস্মীভূত


 

বিজেপি'র পার্টি অফিস ভস্মীভূত


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগুনে পুড়লো বিজেপির দলীয় কার্যালয়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাকো গ্রামের ঘটনা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাতের অন্ধকারে পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয় বিজেপি নেতা যাদব বাগ বলেন ভোটের দিন এখানে অশান্তি হয়। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের মিথ্যা মামলায় বিজেপি কর্মীরা ঘরছাড়া।গতরাতে তৃণমূলের লোকজন বিজেপি'র দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। 


এদিকে বিজেপি'র অভিযোগ অস্বীকার করেছে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহঃ অপার্থিব ইসলাম। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই।