Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু


 

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো একই পরিবারের তিনজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কের উপর শক্তিগড়ের কাছে। বুধবার ভোররাতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় গাড়ির চালক ও একটি বাচ্চাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মৃত তিনজনের নাম বিনয় শ্রীবাস্তব (৫২), মনোরমা দেবী(৪৮) ও জুহি শ্রীবাস্তব (২৫)। এদের বাড়ি কলকাতার কসবায়। দিন কয়েক আগে পারিবারিক অনুষ্ঠানে দেশের বাড়ি বিহারের ছাপড়ায় গিয়েছিল। এদিন রাতে তারা দুটি চারচাকা গাড়ি করে ছাপড়া থেকে কসবার উদ্দেশ্য রওনা দেয়। বিনয় ও মনোরমা স্বামী-স্ত্রী। তারা পুত্র বধূ জুহিকে নিয়ে কলকাতা ফিরছিলেন। ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।