Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিনভর নানা কর্মসূচিতে জামালপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার


 

দিনভর নানা কর্মসূচিতে জামালপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার




অতনু হাজরা, জামালপুর : সারাদিন ব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে ভোটের প্রচার সারলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে চকদিঘি অঞ্চলে ৬ টি গ্রামে প্রার্থী অলোক কুমার মাঝি ও ওই পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মন্ডল মিছিল করে বাড়ি বাড়ি প্রচার সারেন।




  আগামী ৯ই এপ্রিল জামালপুরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি প্রার্থীর সমর্থনে সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে (শিবি মাঠ) একটি জনসভা করবেন। সেই উপলক্ষ্যে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে হালারা শেঠিয়া কোল্ড স্টোরজে ব্লকের প্রতিটি অঞ্চলের বুথকর্মীদের নিয়ে একটি কর্মিসভা করা হয়। উপস্থিত ছিলেন যুব সভাপতি ভুতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।




           পরে পাড়াতল ১ অঞ্চলের মহিন্দরে প্রার্থী আলোক কুমার মাঝিকে নিয়ে মহিন্দরে গ্রামে মিছিল করে বাড়ি বাড়ি প্রচার করে আদিবাসী ভোজ অনুষ্ঠানে যোগদেন। সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম, প্রধান উত্তম হাজারী, উপ প্রধান শ্রীদিব ঘোষ সহ অন্যান্যরা। পাড়াতল ২ অঞ্চলেও ইটলা গ্রামে একটি আদিবাসী ভোজ অনুষ্ঠানে যোগদেন প্রার্থী। উপস্থিত ছিলেন প্রধান মাবিয়া বেগম।




           পরবর্তীতে এদিন বিকেলে দুটি জায়গায় প্রার্থীকে নিয়ে সভা করেন ব্লক সভাপতি মেহেমুদ খান। পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর গ্রামে প্রার্থীকে নিয়ে প্রচার সারেন মেহেমুদ খান, উপস্থিত ছিলেন প্রধান ও উপ প্রধান লালু হেমব্রম ও বিকাশ পাকড়ে। অন্য সভাটি নবগ্রামে হয়। সেখানে প্রার্থীর সঙ্গে ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, অঞ্চল সভাপতি অশোক দাস, আশরাফ আলী সহ অন্যান্যরা। মোটের উপর সারাদিন জমজমাট প্রচার চালালো তৃণমূল কংগ্রেস।