Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাত পোহালেই সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রের ভোট


 

রাত পোহালেই সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রের ভোট



ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : রাত পোহালেই গনগনে করোনা পরিস্থিতিতে সপ্তম দফা ভোট হতে চলেছে। রাজ্যের ৫টি জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই পর্বে ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুধুমাত্র বুথ পাহারায় থাকছে ৬৫৩ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী।

সপ্তম দফায় ভোট গ্রহণ হবে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানি নগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া এবং ফারাক্কা বিধানসভা আসনে।

বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। কেমন চলছে চেকিং পরিদর্শন করছেন পর্যবেক্ষকরা। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা বর্ডারে নাকা চেকিং পরিদর্শন করলেন পুলিশ অবজারভার আইপিএস মইনুল ইসলাম মন্ডল এবং জেনারেল অবজারভার আইএএস রাজেশ কুমার ত্যাগি। সব মিলিয়ে সপ্তম দফায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে।