Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমান জেলায় ভোটের হার ৮৫.৪২ শতাংশ


 

ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমান জেলায় ভোটের হার ৮৫.৪২ শতাংশ




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ষষ্ঠ দফা ভোটে পূর্ব বর্ধমান জেলায় ৮টি বিধানসভা কেন্দ্রে ২০ লক্ষ ২৬ হাজার ৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭ লক্ষ ৩০ হাজার ৬০৬ জন ভোটার। ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় নতুন দিল্লির অশোকা রোডের নির্বাচন সদন থেকে এই তথ্য জানানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ষষ্ঠ দফায় যে ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সেখানে মোটের উপর ভোট পড়েছে ৮৫.৪২ শতাংশ। তবে জেলায় এই পর্বে সর্বাধিক ভোট পড়েছে আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে। এখানে ভোটের হার ৮৭.৫৫ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে। এখানে ভোটের হার ৮৩.২৫ শতাংশ। ৮টি বিধানসভা কেন্দ্রে ভোটের হার নিম্নরূপ :

২৬৭ ভাতাড় : ৮৬.৬৩%

২৬৮ পূর্বস্থলি দক্ষিণ : ৮৬.৩৮%

২৬৯ পূর্বস্থলি উত্তর : ৮৩.৬৪%

২৭০ কাটোয়া : ৮৩.৬১%

২৭১ কেতুগ্রাম : ৮৩.২৫%

২৭২ মঙ্গলকোট : ৮৬.১০%

২৭৩ আউসগ্রাম (তপঃ) : ৮৭.৫৫%

২৭৪ গলসি (তপঃ) : ৮৬.৪২%