Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাকা চেকিংয়ে ১০ লক্ষ টাকা উদ্ধার



 

নাকা চেকিংয়ে ১০ লক্ষ টাকা উদ্ধার


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার ৮ টি বিধানসভা কেন্দ্রে পঞ্চম দফায় ভোট। ১৭ এপ্রিল এই ভোটের আগে পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ন রাস্তাগুলোতে চলছে নাকা চেকিং। সোমবার গভীর রাতে এইরকম চেকিং চলাকালীন মঙ্গলকোটের নতুনহাটের লোচনদাস সেতুর উপর একটি গাড়ি থেকে উদ্ধার হয় ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন ধরেই রুটিনমাফিক নাকাচেকিং চলছে মঙ্গলকোটের বিভিন্ন রাস্তায়। ম্যাজিস্ট্রেট সাগর শ্রীবাস্তবের নেতৃত্বে সোমবার গভীর রাতে বাদশাহী রোডে নাকাচেকিং চলছিল। সেই সময় একটি চার চাকা গাড়ি বীরভূমের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। গাড়িটিকে আটকাতেই চালক মতিউর রহমান ইতস্তত বোধ করতে থাকেন। এরপরেই গাড়িতে তল্লাশি শুরু হতেই খামে মোড়া বেশকিছু টাকার বাণ্ডিল গাড়িতে পাওয়া যায়। চালক মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু তিনি টাকার উৎস সম্পর্কে কিছু জানাতে না পারায় পুলিশ ওই টাকা সহ গাড়িটিকে আটক করে।