Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইভিএম নিয়ে বুথের পথে প্রায় সাড়ে ১৩ হাজার ভোটকর্মী


 

ইভিএম নিয়ে বুথের পথে প্রায় সাড়ে ১৩ হাজার ভোটকর্মী




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই পঞ্চম দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গ, পূর্ব বর্ধমান নদীয়া, এবং উত্তর ২৪ পরগনার ৪৫ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। পূর্ব বর্ধমান জেলার ষোলটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি আসনে পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হবে। এই আসন গুলির মধ্যে রয়েছে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি, মন্তেশ্বর ও কালনা বিধানসভা কেন্দ্র। এই আটটি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২০ লক্ষ ৯ হাজার ১৪৩ জন। ভোট গ্রহণের জন্য শুক্রবার দুপুর থেকেই পোলিং পার্টি বুথের পথে রওনা দিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় পঞ্চম দফার আটটি বিধানসভা কেন্দ্রের জন্য ১৩ হাজার ৪৮৮ জন ভোট কর্মী ভোট গ্রহণের জন্য ইভিএম ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বুথের দিকে যাচ্ছেন। 




এর মধ্যে প্রিসাইডিং অফিসার রয়েছেন ৩ হাজার ৩৭২ জন। ফাস্ট পোলিং অফিসার ৩ হাজার ৩৭০ জন, সেকেন্ড পোলিং-য়ে থাকছেন ৩ হাজার ৩৭৩ জন। এবং থার্ড পোলিং-য়ে রয়েছেন ৩ হাজার ৩৭৩ জন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় পঞ্চম দফায় ২ হাজার ৮১০ টি বুথে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে মহিলা বুথের সংখ্যা ৪৪৪ টি। মহিলা ভোট কর্মী রয়েছেন ২ হাজার ১৩৬ জন। সব মিলিয়ে ৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ এখন সময়ের অপেক্ষা মাত্র।