Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক নারী দিবসে নির্বাচনী বার্তা


 

আন্তর্জাতিক নারী দিবসে নির্বাচনী বার্তা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : চারদিকে  নির্বাচনী আবহাওয়া, তাই সোমবার আন্তর্জাতিক নারী দিবসেও নির্বাচনী বার্তা। আজকের দিনটি মেমারি-১ ব্লক প্রশাসন পালন করলো নির্বাচনী সচেতনতা নিয়ে। আজ ২৬৫ মেমারি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মহিলাদের হাতেকলমে ইভিএম-ভিভিপ্যাট দেখানো হয়। কীভাবে ভোট দেবে ইভিএমে, ভিভিপ্যাটে কি দেখা যাবে, সেই সব বিষয় নিয়ে মেমারি-১ ব্লকের ওমেন ডেভেলপমেন্ট অফিসার এবং বিডিও, ওসি ইলেকসন সহ অন্যান্যরা মহিলাদের দেখান। আশা কর্মী, অঙ্গনওয়ারী কর্মী, স্বয়ম্ভর গোষ্টীর মেয়েরা সহ অন্যান্য বিভিন্ন স্তরের নারীরা আজ এসেছিলেন হাতেকলমে দেখতে এবং শিখতে- কীভাবে ভোট দেওয়া হয়। মেমারি-১ ব্লকের বিডিও তথা ২৬৫ মেমারি বিধানসভার অতিরিক্ত রিটার্নিং অফিসার ডা. আলি মহঃ ওয়ালি উল্লাহ জানান, আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে মানুষের নির্বাচনী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানান ধরনের অনুষ্ঠান করে আসছি। আজ বিশ্ব নারী দিবস, তাই আজকের দিনটি শুধুমাত্র নারীদের জন্যই রেখেছিলাম।




 আজ ব্লকের বিভিন্ন জায়গায় মহিলাদের ই ভি এম-ভিভিপ্যাট দেখানো হয়, তারাও খুব খুশি। নিজের হাতেই তারা দেখে নেন। যেহেতু এবার বিধানসভা নির্বাচন কোভিড পরিস্থিতির মধ্যে হচ্ছে তাই সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে চলছে নির্বাচন কমিশন। মেনে চলতে হবে কোভিড ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে এদিন মেমারি-১ ব্লকের সভাকক্ষে আশা সহ অন্যান্য মহিলা স্বাস্থ্যকর্মীদের নিয়ে কোভিভ ম্যানেজমেন্টের উপর একটি কর্মশালা হয়। সেখানে মেমারি গ্রামীন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. হর্ষ ঘোষ হাতে কলমে থার্মাল গান কীভাবে কাজ করে সেটা মহিলা স্বাস্থ্য কর্মীদের শেখান।