Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিলা স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা


 

মহিলা স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মহিলা স্বাস্থ্য বিষয়ক আলোচনা চক্র হল বর্ধমানে। রবিবার বর্ধমানের গুডশেড রোডে বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে কলকাতার পিয়ারলেস হাসপাতাল ও বর্ধমান ওয়েভের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত চিকিৎসক সুদেষ্ণা মিত্র নাগ। মহিলাদের ডায়েট বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেন ভালো খাবার বলতে দামী ফল বা বাজারের বিভিন্ন নামীদামী কোম্পানির খাবার নয়। বাড়িতে বা বাড়ির আশপাশে প্রতিদিন যেসব সবুজ শাকসবজি, ফলমূল পাওয়া যায়। প্রতিদিনের খাদ্য তালিকায় তা রাখতে হবে। এদিনের অনুষ্ঠানে জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় সিঞ্জিনি রায়কে সংবর্ধিত করা হয়। উদ্যোক্তাদের পক্ষে সপ্তর্ষি ঘোষ জানান, নারী দিবসে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার কারণেই এই অনুষ্ঠানের আয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

বর্ধমান ওয়েব ও পিয়ারলেস হাসপাতাল এর আগেও বর্ধমানে যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে।