Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আজ দ্বিতীয় দফার ভোটে সবার নজর কোন দিকে ?


 

আজ দ্বিতীয় দফার ভোটে সবার নজর কোন দিকে ?



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আজ ৩০ টি আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের ন'টি আসন পশ্চিম মেদিনীপুরের ন'টি আসন বাঁকুড়ার আট টি আসন এবং দক্ষিণ ২৪ পরগনার চারটি আসন। পূর্ব মেদিনীপুরের আসন গুলির মধ্যে রয়েছে নন্দীগ্রাম, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া ও চন্ডীপুর। পশ্চিম মেদিনীপুরের ন টি আসনের মধ্যে রয়েছে খড়গপুর সদর, কেশপুর, নারায়ণগড়, পিংলা, সবং, দাসপুর, ঘাটাল, ও চন্দ্রকোনা।বাঁকুড়ার আটটি আসনের মধ্যে রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, বড়জোড়া, সোনামুখী, ওন্দা, তালডাংরা, কোতলপুর ও ইন্দাস। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার চারটি আসনের মধ্যে রয়েছে সাগর, কাকদ্বীপ, গোসাবা ও পাথরপ্রতিমা।




দ্বিতীয় দফার ভোটে আজ সবার নজর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে। এখানে প্রতিপক্ষ দুই যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়। এছাড়া দ্বিতীয় দফার ভোটে রয়েছেন কয়েকজন তারকা প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য চন্ডিপুরে সোহম চক্রবর্তী, খড়গপুর সদরে হিরণ চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ডেবরায় রাজ্য পুলিশের প্রাক্তন দুই দুঁদে আধিকারিক হুমায়ুন কবীর ও ভারতী ঘোষ, সবংয়ে মানস ভুঁইয়া, ময়নায় অশোক দিন্দা প্রমুখ।