Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা


 

বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা 



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের মধ্যে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় বিজেপি প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন।




আদিবাসী নৃত্য, ধামসা মাদলের বাজনা সহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ধমান দক্ষিণ মহকুমাশাসকের কাছে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিন বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় জানান, নির্বাচনে জিতলে তিনি কেন্দ্র ও রাজ্যসরকারের প্রকল্প গুলি বাস্তবায়িত করবেন। কৃষি প্রধান এলাকা হিসাবে কৃষকদের স্বার্থকে প্রথম প্রাধান্য দিয়ে বর্ধমান-উত্তর বিধানসভা এলাকায় যে ক্যানেল গুলো বুজিয়ে দেওয়া হয়েছে, সেগুলি কে ফের জল সেচের উপযোগী করে তুলবেন। এছাড়া প্রত্যেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করার পাশাপাশি তালিত ও শক্তিগড় এলাকায় রেল লাইনের উপর দুটি উড়ালপুলের ব্যবস্থা করবেন। যাতে যানজট এবং দূর্ঘটনা মুক্ত করা যায়। রাষ্ট্র নির্মানের ক্ষেত্রে কেন্দ্র সরকারের ভূমিকা দেখে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপি কে এই রাজ্য ক্ষমতায় আনতে চাইছে। সেই নিরিখেই তিনি জয়ের বিষয়ে ১০০শতাংশ আশাবাদী।