Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লোহার স্ক্র্যাপ বোঝাই লরির নিচে চার চাকা

 



লোহার স্ক্র্যাপ বোঝাই লরির নিচে চার চাকা


সেখ সামসুদ্দিন, মেমারি : জাতীয় সড়কে আজ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি চারচাকার উপর উল্টে গেল লোহার স্ক্র‍্যাপ বোঝাই লরি।দুর্ঘটনায় জখম হন চালক সহ দু'জন। যার মধ্যে চারচাকা গাড়ির চালকের আঘাত গুরুতর। জখম দু'জনকে ভর্তি করা হয়েছে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। হুগলীর দশঘড়ার কৃষ্ণপুরের বাসিন্দা অরুণ ঘোষ নামে এক ব্যবসায়ী ব্যবসার কাজে বর্ধমান যাচ্ছিলেন। মেমারি থানার কানাইডাঙ্গা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপর তার ছোট চার চাকার গাড়ির উপর একটি ১২ চাকার ট্রাক উল্টে যায়। গ্রামবাসীরা প্রথমে উদ্ধারের কাজে এগিয়ে আসে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।গ্রামবাসীরা ও পুলিশ তাদের উদ্ধার করে অনাময় হাসপাতালে পাঠায়। চালকের নাম প্রণয় দাস।




ব্যবসায়ী অরুণ ঘোষ বলেন বর্ধমান যাওয়ার পথে জাতীয় সড়কে একটি লোহা বোঝাই লরি তাদের গাড়ির উপর উল্টে যায়। লোহা বোঝাই গাড়িটি প্রথমে চারচাকার গায়ে ধাক্কা মারলে চালক ভয় খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খায়। ওই সময়ে চারচাকার উপর লরিটি উল্টে যায়। প্রায় চল্লিশ মিনিট ধরে চালক ও ব্যবসায়ী অরুণ ঘোষ ওই ভাবে আটকে থাকেন। ক্রেন দিয়ে লরি সরিয়ে তাদের উদ্ধার করা হয়।