Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি উদযাপন


 

ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি উদযাপন


সেখ সামসুদ্দিন, মেমারি : ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠান হলো মেমারিতে। মেমারি থানার চোটখন্ড রামকৃষ্ণ পল্লীতে ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজীর বিভিন্ন তিথিতে অনুষ্ঠান করা হয়। আজ শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথিতে সকাল ৭টা থেকে বিশেষ পুজো, হোম, যজ্ঞ করা হয়। পরে সকাল ১০টা থেকে অখন্ড নাম সংকীর্তন বিকাল ৫টা পর্যন্ত চলে। দপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসিয়ে ভোগপ্রসাদ খাওয়ানো হয়। 





এছাড়াও এদিন দুপুর ২টো থেকে বস্ত্র বিতরণ করা হয়। দেবীপুর বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী রাজেশ্বর দাস জানান এলাকার কুড়ি-বাইশটি গ্রামের মানুষ ধর্মমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। প্রায় দুই শতাধিক মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। ভোগপ্রসাদ গ্রহণ করেন প্রায় হাজার দুয়েক মানুষ। রাজেশ্বরবাবু ও তার পরিবার ইচ্ছা প্রকাশ করেন ভবিষ্যতে এখানে ঠাকুরের নামে আশ্রম বা মন্দির স্থাপন করবেন।