Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিম বর্ধমান জেলার ৫ কেন্দ্রে এসইউসিআইসি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


 

পশ্চিম বর্ধমান জেলার ৫ কেন্দ্রে এসইউসিআইসি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সপ্তম দফার ভোটের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। মনোনয়নের প্রথম দিনেই পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা আসনের পাঁচটিতে এসইউসিআইসি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার দুর্গাপুর সিটি সেন্টার মহকুমা শাসকের দপ্তরে ২৭৫ পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র, ২৭৬ দুর্গাপুর বিধানসভা কেন্দ্র ও ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসইউসিআইসি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন




এদিন গান্ধী মোড় থেকে মিছিল করে এসইউসিআইসি প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে আসেন। মিছিল সিটি রেসিডেন্সি, ইন্ডিয়ান অয়েল এর দপ্তরের পাশ দিয়ে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন হয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পৌঁছায়। প্রার্থী সোমনাথ ব্যানার্জী, দোনা গোস্বামী, যুগল কৃষ্ণ পাখিরা সহ দলের পশ্চিম বর্ধমান জেলার নেত্রী অধ্যাপিকা সুচেতা কুন্ডু ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্গাপুর মহকুমার ৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টিতে এসইউসিআইসি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৭৫ পান্ডবেশ্বর কেন্দ্রে এসইউসিআইসি'র প্রার্থী দোনা গোস্বামী, ২৭৬ দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী যুগল কৃষ্ণ পাখিরা ও ২৭৭ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী আইনজীবী সোমনাথ ব্যানার্জি আজ মনোনয়নপত্র দাখিল করেছেন।