Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছন্দম এর দোল উৎসব উদযাপন


 

ছন্দম এর দোল উৎসব উদযাপন




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানের সংস্কৃতি জগতে একটি পরিচিত নাম 'বর্ধমান ছন্দম'। অনেক বছর ধরে বর্ধমান ছন্দম শহর বর্ধমানে দোল উৎসব পালন করে আসছে। এবারও প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বর্ধমানের অলকানন্দা হল থেকে শুরু করে রানীগঞ্জ বাজার, বি সি রোড হয়ে কার্জনগেটের সামনে প্রভাত ফেরী শেষ হয়।




 তার পর শুরু হয় মূল নৃত্যানুষ্ঠান। ওরে বকুল পারুল, বসন্ত এসে গেছে, একি লাবন্যে, বসন্তে বাতাসে সই, রাঙিয়ে দিয়ে যাও, ওরে গৃহ বাসী.. প্রভৃতি রবীন্দ্র সংগীতের সঙ্গে নৃত্যের মধ্যে দিয়ে মাতিয়ে তোলে উপস্থিত দর্শকদের হৃদয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্য শিল্পী অধ্যক্ষ মেহবুব হাসান। সহযোগিতায় ছিলেন উত্তম দত্ত, সমীর চ্যাটার্জী সহ ছন্দম এর সদস্যরা।