Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড়


 

তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড়



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আলোক কুমার মাঝি সকাল থেকে সারা দিন তাঁর কেন্দ্রে প্রচার করে যাচ্ছেন। এদিন তিনি জামালপুরের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও জনসংযোগ সারেন। পরে বেত্রাগর গ্রামে গিয়ে শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে সেখানে বাড়ি বাড়ি প্রচার ও তার সাথে একটি পথ সভা করেন। তাঁর সাথে ছিলেন ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল(পাঞ্জাব)। প্রচারের কাজে তাঁকে সম্পুর্ন সাহায্য করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান ও যুব সভাপতি ভুতনাথ মালিক। আজ ব্লক সভাপতি তাঁর সমর্থনে আবুঝাটি ১ অঞ্চলে একটি সভা করেন উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আশরাফ আলী।




ব্লকের যুব সভাপতি ভূতনাথ মালিকও প্রার্থীর সমর্থনে জোতশ্রীরাম অঞ্চলে একটি সভা করেন। তাঁর সাথে ছিলেন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল। অলোক কুমার মাঝি জানান এলাকায় তিনি বিপুল সাড়া পাচ্ছেন, মানুষ এগিয়ে এসে তাঁকে আশীর্বাদ করছেন। তিনি নিশ্চিত এই মানুষের আশীর্বাদেই বিধানসভা ভোটে তিনি জামালপুর থেকে জিতবেন ও তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসবে যার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।