Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্য, চাঞ্চল্য


 

বর্ধমানে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্য, চাঞ্চল্য


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পঞ্চম দফা ভোটের মনোনয়ন পত্র দাখিল করার একদিন আগেই বর্ধমানে ফাটলো বোমা। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের রসিকপুরে এই বোমা বিস্ফোরণের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও এক শিশু। ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সোমবার সকালে বর্ধমান শহরের রসিকপুরে একটি ক্লাবের কাছে ফাঁকা জায়গায় ওই বোমা বিস্ফোরণ ঘটে। বোমায় আহত হয় দুই শিশু। জানা গেছে; বর্ধমান শহরের রসিকপুরে কয়েকজন শিশু বোমাকে বল ভেবে খেলতে গেলে ফেটে যায়। ঘটনায় সেখ আফরোজ ও সেখ ইব্রাহিম নামে দুই শিশু জখম হয়। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখ আফরোজের মৃত্যু ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকার মানুষজন তটস্থ হয়ে ওঠেন। আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে এসে দেখেন দুটি শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। পুলিশী তদন্ত শুরু করেছে। তবে কোথা থেকে এই বোমা রসিকপুরের ওই জায়গায় এলো সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এলাকার মানুষ ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছে।