Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি প্রার্থী বলছেন, তিনি তৃণমূলের প্রার্থী ! অস্বস্তিতে দল

 




বিজেপি প্রার্থী বলছেন, তিনি তৃণমূলের প্রার্থী ! অস্বস্তিতে দল


🟣  রাধামাধব মণ্ডল, আউসগ্রাম


➡️  শুনলে আশ্চর্য হতে হয় ! কি বলছেন পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কলিতা মাজি। বেসরকারি এক টিভি চ্যানেলের ক্যামেরার সামনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে যা বললেন শুনলে হাসি পাবে সকলের। অকপটে বললেন, তিনি তৃণমূলের প্রার্থী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিজেপি প্রার্থীর এক টুকরো ভিডিও বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

কলিতা মাজি সত্যিই কি জানেন না কোন দলের প্রার্থী হয়েছেন ? তা না হলে বিজেপি'র মতো রেজিমেন্ট দলের প্রার্থী হয়ে এরকম মন্তব্য কেন করলেন ? এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের প্রার্থী তথা আউসগ্রামের বিদায়ী বিধায়ক অভেদানন্দ থান্দার এবিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সিপিএম বলেছে, আসলে এদের ধরে এনে প্রার্থী করছে বিজেপি। ফলে যা হয়। এই ঘটনায় বেজায় অস্বস্তিকর পরিস্থিতে পড়েছে বিজেপি নেতারা।