Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভয়াবহ পথ দুর্ঘটনা


 

ভয়াবহ পথ দুর্ঘটনা 


অতনু ঘোষ ও সত্যনারায়ণ শিকদার, মেমারি : মারুতি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত নুদিপুরে জি টি রোডের উপর। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় যে, মারুতি গাড়িটি হুগলির দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে তিনজন আরোহীকে নিয়ে মোটরসাইকেলটি যাবার সময় সামনাসামনি ধাক্কা লাগে ।মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে এবং একজন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটার সাথে সাথে এলাকার মানুষজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পুলিশে খবর দিলে মেমারি থানার পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক মারুতি গাড়ির চালককে আটক করে।




 জানা যাচ্ছে মোটরসাইকেলে থাকা আরোহীদের বাড়ি জামালপুরের ময়না গ্রামে। মারুতি গাড়ি টি চাকদা থেকে দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনা ঘটার ফলে কিছুক্ষণের জন্য জি টি রোড এর উপর যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।