Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নতুন অরাজনৈতিক সংগঠনের জেলা সম্মেলন


 

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নতুন অরাজনৈতিক সংগঠনের জেলা সম্মেলন




জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা সঙ্ঘবদ্ধ হয়েছেন। পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রামের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের একত্রিত করতে গড়ে উঠেছে 'অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেস সংক্ষেপে এ এস এফ এইচ এম। ইতিমধ্যেই রাজ্যে প্রায় আড়াই হাজার প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা এই সংগঠনের সদস্য পদ গ্রহণ করেছেন। রবিবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলার প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান লায়ন্স ক্লাবের সভা কক্ষে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি, কো-অর্ডিনেটর আলতাব শেখ, পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক স্বপন কান্তি চৌধুরী, সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ সৌমেন কোনার, রাজ্য কমিটির সদস্য আজিজুল হক প্রমুখ। 




এদিনের সম্মেলনে আলোচনায় অংশ নিয়ে নিজেদের ক্ষোভ এবং সমস্যাবলীর কথা তুলে ধরেন প্রধান শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পূর্ণেন্দু ব্যানার্জী, রামকৃষ্ণ যশ, মৃণাল মুখার্জী, মিলন ব্যানার্জী, খোন্দেকার কিসমত আরা বেগম প্রমুখ। 




অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেস সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই সংগঠনে কোনো রাজনৈতিক রঙ নেই। ফলে এখানে কোন দলের খবরদারি করারও কোন জায়গা নেই। মূলত প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের পেশাগত দাবি-দাওয়া এবং শিক্ষার সর্বাঙ্গীণ মানোন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাবে এই সংগঠন। 

এদিনের জেলা সম্মেলনে প্রায় ১৮০ জন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন। সংগঠনের কর্মকর্তাদের বক্তব্যে সকলেই বেশ উজ্জীবিত।