Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোট গণনা কেন্দ্র এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাইক, সাইকেল রাখার ব্যবস্থার দাবিতে ডেপুটেশন



ভোট গণনা কেন্দ্র এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাইক, সাইকেল রাখার ব্যবস্থার দাবিতে ডেপুটেশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট গণনার দিন গণনা কেন্দ্রে খবর সংগ্রহ করতে গিয়ে সাইকেল, বাইক ইত্যাদি রাখার সমস্যায় পড়তে হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। রাস্তার ধারে অথবা কারো দোকানের সামনে নিজের দায়িত্বে রেখে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হয়। যার পরিনতি সুখকর হয় না। গত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক শ্রেণীর উৎশৃঙ্খল যুবক রাস্তার পাশে রাখা বাইক, সাইকেল ভাঙচুর করে। সংবাদ মাধ্যমের কয়েকজনের বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবাঞ্ছিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শুক্রবার ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা কমিটি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে।




 গণনা কেন্দ্রের ভিতরে বিস্তীর্ণ খোলা জায়গা পড়ে থাকে। সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সভাপতি স্বপন মুখার্জী ও সাধারন সম্পাদক অরূপ লাহা জেলা শাসকের কাছে লিখিত দাবি জানিয়েছেন। গণনা কেন্দ্র এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাইক, সাইকেল ইত্যাদি রাখার ব্যবস্থা করা হোক। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী, রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, জয়ন্ত দত্ত সহ অভিজিৎ সাহা ও অন্যান্যরা।