Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির একাধিক কর্মসূচি জামালপুরে


 

বিজেপির একাধিক কর্মসূচি জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আজ একাধিক কর্মসূচি পালন করলো বিজেপি। জামালপুর ১১ নং মন্ডলের জামুদহ ও পাড়াতলে দুটি কর্মসূচি ছিল। বেরুগ্রাম পঞ্চায়েতের জামুদহ গ্রামের ৫ নং বুথে কৃষক পরিবার থেকে মুষ্ঠি ভিক্ষা করে যে চাল, ডাল বা অন্যান্য জিনিস পাওয়া গিয়েছে সেগুলো দিয়ে আজ গ্রামবাসীদের খিচুড়ি খাওয়ানো হয়। 



উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাহুল চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক ভট্টাচার্য্য, বিধানসভার কনভেনর জিতেন ডকাল, কিষান মোর্চার সভাপতি শরবিন্দু কাপাসি সহ অন্যান্য কার্যকর্তারা। অপর কর্মসূচি ছিল পাড়াতল অঞ্চলে।পাড়াতল ১ নং অঞ্চলের মহিলা মোর্চার ডাকে একটি মিছিল করা হয় দত্তমানা থেকে পর্বতপুর পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার নেত্রী হেনারানী মন্ডল, সভানেত্রী টুম্পা ঢল সহ মহিলা কর্মীরা।