Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ফুটবল বিতরণ


 

যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ফুটবল বিতরণ


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক যুব কল্যাণ দপ্তর জামালপুরের ১০৩ টি ক্লাবকে ২ টি করে ফুটবল প্রদান করলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, জয়েন্ট বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, ব্লক যুব কল্যাণ আধিকারিক সমরেশ দেবনাথ ও কর্মী অনুপম চ্যাটার্জী সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সময়ই চান সকলের ভালো হোক।ক্লাব গুলোতে যাতে খেলার চল বজায় থাকে সকল ছেলে মেয়েরা যাতে শরীর চর্চা করে সেই কারণেই এই ফুটবল বিতরণ।তিনি বলেন, মুখ্যমন্ত্রী খেলার সামগ্রিক উন্নয়নে তিনি ক্লাব গুলোকে অনুদানও দিয়েছেন এবং আগামী দিনেও দেবেন।ফুটবল পেয়ে ক্লাবের কর্মকর্তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।