Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ


 

জামালপুরে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ 


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো 'সবুজ সাথী' প্রকল্প। স্কুল শিক্ষা দপ্তরের অধীনে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। বেশ কয়েক বছর ধরেই চলছে এই প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণ। 


আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া শুরু হলো। প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল বলেন মোট ১০২ জন ছাত্র ছাত্রী আছে। তার মধ্যে আজ ৫২ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হলো। ছাত্রদের সাইকেল পরে দেওয়া হবে। নতুন সাইকেল পেয়ে ছাত্রীরা হাসি মুখে বাড়ি যাচ্ছে।