Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিজেপির জনসংযোগ


 

জামালপুরে বিজেপির জনসংযোগ


অতনু হাজরা, জামালপুর : ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে মাসাধিককাল জুড়ে মুষ্ঠি ভিক্ষার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। জামালপুর বিধানসভার ১১ নম্বর মন্ডলের বেরুগ্রাম পঞ্চায়েতের চককৃষ্ণপুর গ্রামের বুথস্তরের কার্যকর্তারা কৃষক পরিবার থেকে মুষ্টি ভিক্ষা করে যে চাল, ডাল, সব্জি সংগ্রহ করেছিলেন সেই চাল ডাল দিয়ে আজ গ্রামবাসীদের খিচুড়ি খাওয়ায়।



উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাহুল চৌধুরী, মন্ডল সম্পাদক পুলক ভট্টাচার্য, শক্তিকেন্দ্র প্রমুখ রাধাকান্ত পুইলে সহ অন্যান্যরা। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি আগামী বিধানসভা ভোটের প্রচারে জনসংযোগ সেরে নিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।