Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবির ও করোনা যোদ্ধা সম্বর্ধনা


 

নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবির ও করোনা যোদ্ধা সম্বর্ধনা



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জানকুলির নজরুল সংঘ বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এই উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, বনবিবিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল রায়, পঞ্চায়েতের সদস্যা শ্যামলী বিশ্বাস, ক্লাবের সম্পাদক জিয়াউর রহমান, সভাপতি শেখ রাজীব আলী সহ ফকির হোসেন, শেখ আসারুদ্দিন ও অন্যান্যরা।




মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে ২৭ জনই মহিলা। সংগৃহিত রক্ত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল সামনের সারির করোনা যোদ্ধাদের যেমন আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভি আর পি ও সাংবাদিকদের সংবর্ধিত করা হয়।