Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ৮ জন



ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ৮ জন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ৪ জনের প্রান গেল। পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার পালশিটের কাছে ২নং জাতীয় সড়কের ঘটনা। বেপরোয়া একটি লরির ধাক্কায় ওই চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৮ জন। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরই জনতার বিক্ষোভে জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপিও আমিনুল ইসলাম খান সহ মেমারী থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্ব। প্রায় ঘন্টা খানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।

 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে বর্ধমানের দিকে যাবার বাস ধরার জন্য রাস্তার ধারে ফুটপাথে অপেক্ষা করছিলেন প্রচুর মানুষ। সেই সময় কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে দ্রুত গতিতে আসা একটি লরি প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ফুটপাথে ধারে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন পুরুষ-মহিলা সহ অন্ততঃ ১২ জন। তড়িঘড়ি স্থানীয়রাই আশংকাজনক অবস্থায় পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। যদিও হাসপাতালে আসার পর এদিন সন্ধ্যা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।