Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৩২ তম পথ নিরাপত্তা মাস পালনে জামালপুরে পদযাত্রা



 ৩২ তম পথ নিরাপত্তা মাস পালনে জামালপুরে পদযাত্রা


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো। 'সেফ ড্রাইভ সেভ লাইফ'। এই কর্মসূচিতে সারা রাজ্য জুড়েই জেলা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আজ ৩২ তম মাসের পথ নিরাপত্তাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুর থানাও আজ মহা সমারোহে এই অনুষ্ঠান পালন করে। এই উপলক্ষ্যে জামালপুর বাসস্ট্যান্ড থেকে একটি পদযাত্রা করা হয়।




 নেতৃত্বে ছিলেন জামালপুর থানার সেকেন্ড অফিসার সুব্রত মন্ডল। পদযাত্রায় অংশগ্রহণ করেন জামালপুর থানার পুলিশ কর্মীবৃন্দ সহ সিভিক ভলান্টিয়াররা। পদযাত্রাটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে এসে বাসস্ট্যান্ডেই শেষ হয়। সাধারণ পথচলতি বাইক আরোহী সহ সমস্ত যানবাহনকেই আজ জামালপুর থানার পক্ষ থেকে সচেতন




 করা হয় যেমন হেলমেট পরে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার না করা ইত্যাদি।সচেতনতার উদ্যেশ্যে সকলকে একটি করে লিফলেট বিলি করা হয়। প্রসঙ্গত এই ধরণের কাজ জামালপুর থানা করেই থাকে।বিশেষ করে করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে জামালপুর থানা বিশেষ ভূমিকা পালন করেছিল। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।