Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১৬ তম প্রগতি বাংলা উৎসব


 

১৬ তম প্রগতি বাংলা উৎসব



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৬ তম প্রগতি বাংলা উৎসব অনুষ্ঠিত হলো যোগেশ মাইম একাডেমি হলে। উৎসবের মূল আয়োজক প্রফেসর ডাঃ অরিজিৎ কুমার নিয়োগী। ৩১ জানুয়ারি আয়োজিত এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল রূপান্তরকামীদের নিয়ে ফ্যাশন শো ও বিশেষ ভাবে সক্ষম, প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের ফ্যাশনশো। 



সমাজে কেউই ব্রাত্য নয়, সুযোগ পেলে সকলেই কিছু করে দেখাতে পারে, সেটা বিশেষ ভাবে প্রতিফলিত হয়েছে কলকাতার কালীঘাটে যোগেশ মাইম একাডেমি হলে আয়োজিত অনুষ্ঠানে। বাঙালিয়ানা তুলে ধরতে সকলের পরণে ছিল ধূতি পাঞ্জাবি ও শাড়ি। সমগ্র ফ্যাশনশো এর করিওগ্রাফি করেছেন অর্চিত রায়। ছিলেন রঞ্জিতা সিনহা, ডাঃ অরুণজ্যোতি ভিক্কু, প্রফেসার সুজয় বিশ্বাস, পন্ডিত সঞ্জয় অধিকারী, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জি, সঙ্গীতা সিনহা, অরিজিৎ দত্ত প্রমুখ। ডিজাইনার ছিলেন প্রফেসার সৌমেন ঘোষ, জন সেনগুপ্ত ও শ্যামল মল্লিক। বঙ্গগৌরব সম্মাননা ২০২১ এ ভূষিত হন ৬৫ জন কৃতী বাঙালি। 



 আনুষ্ঠানিক ভাবে প্রগতি বাংলার ২০২১ সালের ৩ টি ক্যালেন্ডার প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সার্বিক ভাবে সার্থকতা লাভ করেছে বলে সাংবাদিক দের জানান ডাঃ অরিজিৎ কুমার নিয়োগী।