Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান শহরে অধ্যাপক খুনের অভিযোগ, বেপাত্তা স্ত্রী


 

বর্ধমান শহরে অধ্যাপক খুনের অভিযোগ, বেপাত্তা স্ত্রী


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলেজের এক অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বর্ধমান শহর জুড়ে আলোড়ন ছড়িয়েছে। মৃতের নাম মহম্মদ আকবর হোসেনুর রহমান (৪০)। তিনি বর্ধমান মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজের ভূগোলের অধ্যাপক ছিলেন। ঘটনার পর তার স্ত্রীর বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছে। মহম্মদ আকবর হোসেনুর রহমান নামে ওই অধ্যাপকের বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার একডালায়। তিনি বর্ধমানের কৃষ্ণপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সস্ত্রীক থাকতেন। গত জুলাই মাসে হোসেনুর রহমানের বিয়ে হয় সুলতানা পারভীনের সঙ্গে। যদিও এটি তাঁর দ্বিতীয় বিয়ে।



মৃতের স্ত্রী পারভীন ঘটনার পর থেকেই বেপাত্তা। হোসেনুর রহমানের বাবা মুজিবর রহমান বলেন বুধবার সকালে বৌমা তাঁকে ফোন করে। তাঁকে বলা হয় হোসেনুর রহমান খুব অসুস্থ। তাদের তাড়াতাড়ি করে বর্ধমানে আসতে বলা হয়। তিনি বর্ধমান পৌঁছে কৃষ্ণপুরের বাড়িতে গিয়ে দেখেন ছেলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। 



পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে যায়। অভিযোগ উঠেছে অধ্যাপকের স্ত্রী তাঁকে খুন করে গা ঢাকা দিয়েছে।