Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পতি ছুটলেন ২৫ কিমি পথ ! কিন্তু কেন ?


 

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পতি ছুটলেন ২৫ কিমি পথ ! কিন্তু কেন ?


সেখ সামসুদ্দিন : কনকনে ঠান্ডায় যখন সবাই প্রায় জবুথবু হয়ে লেপের তলায় সুখ ঘুমের দেশে। তখন ঘড়ির কাঁটায় রাত ১২.৩০ মিনিট। রসুলপুর আম্রপালী তে ছিল কনিক ও সন্তোষের শুভ পরিণয়। সেখানে বেঁচে যায় বিপুল পরিমাণে খাবার। নব দম্পতি খাবার অপচয়ের বিরুদ্ধে। তাই কি করা যায় এত রাতে! ফোন যায় পল্লীমঙ্গল সমিতির এক সদস্যের কাছে। তিনিও দেরি না করে টিম নিয়ে বেরিয়ে পড়লেন উদ্বৃত্ত খাবার সংগ্রহে। শীতের শুনশান রাতে হিমেল কাঁপুনি ভুলে খাবার নিয়ে টিম পৌঁছায় বর্ধমান স্টেশন চত্বরে। 




নান, চানা মশালা, ভাত, ডাল, তরকারি, ফ্রায়েড রাইস, মাংস, মিষ্টি সব কিছুই উদ্বৃত্ত। এতটা খাবার বর্ধমান স্টেশন চত্বর ছাড়া বিলি করা অসম্ভব। তাই ২৫ কিমি পথ পেরিয়ে ঘড়ির কাঁটা যখন ২টো ১৫ তখন খাবার বিলি শুরু হয় স্টেশন চত্বরে অভুক্তদের মাঝে। প্রায় ১৮০ জনের খিদে মিটিয়ে স্টেশন চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করে টিম পল্লীমঙ্গল ও নবদম্পতি যখন বাড়ি ফিরছে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সময় তখন প্রায় ভোর ৩টে ৫০মিনিট। সবাই যখন ক্লান্ত তখন নবদম্পত্তির তৃপ্তির হাসি জানান দিচ্ছে এক সাফল্যের ইতিহাস। খাবার নষ্ট রোখার লড়াইয়ের জয়ের ইতিহাস।