Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নব নির্মিত রাস্তা উদ্বোধন জামালপুরে


 

নব নির্মিত রাস্তা উদ্বোধন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সারংপুর মোড়ে পি ডব্লিউ ডি'র রাস্তা থেকে সারংপুর নদীর বাঁধ পর্যন্ত নব নির্মিত রাস্তার উদ্বোধন হলো আজ। এই রাস্তার জন্য ৪৩ লক্ষ টাকা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছিল। সেই রাস্তা তৈরি হয়ে যাওয়ায় আজ তার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।



 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, পাঁচড়া পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকরে, সদস্য জয় বিশ্বাস, পাঁচড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অশোক দাস, সমাজসেবী ডা: বিবেকানন্দ পাঁজা, শিক্ষক শেখ শামসুদ্দিন সহ অন্যান্যরা।



 বিডিও সাহেব বলেন তিনি ব্লকে যোগদান করার অল্প কিছুদিনের মধ্যেই তিনি সভাপতিকে নিয়ে এই স্থানে এসে রাস্তার অবস্থা দেখেছিলেন খুবই খারাপ। অথচ রাস্তাটার উপর যথেষ্ট চাপ আছে বালির গাড়ির। তার সঙ্গে তিনি আরো জানান ডিএম সাহেব বলেন যে সমস্ত জায়গায় বালি খাদ আছে যেখানে টেন্ডার হয় সেই জায়গা থেকে যে আয় হয় সেই টাকা সেই এলাকার উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষের উদ্যোগে তিনি পঞ্চায়েত সমিতি থেকে এই টাকা অনুদান দেন। পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক বলেন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার এনেছেন। সেই উন্নয়নের জোয়ার জামালপুরেও এসেছে।তারই ফলশ্রুতিতে এই রাস্তা তৈরি করা হলো। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান মুখ্যমন্ত্রী যে ভাবে রাজ্যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জোয়ার আগামীতেও বজায় থাকবে।তিনি বলেন তিনি এবং বিডিও সাহেব অমরপুরের কাছে জেলার শেষ প্রান্ত থেকে একদম বড়শুল পর্যন্ত বাঁধের উপর পিচ রাস্তার জন্য ডি এম সাহেবের কাছে আবেদন করে রেখেছেন। এই রাস্তা তৈরি হওয়ায় এলাকার মানুষ খুব খুশি।