Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিজেপির মুষ্ঠি ভিক্ষা কর্মসূচি


 

জামালপুরে বিজেপির মুষ্ঠি ভিক্ষা কর্মসূচি


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়েই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃষক সুরক্ষায় চলছে মুষ্ঠি ভিক্ষা কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে। পূর্ব বর্ধমানের জামালপুরে ১১ নং মন্ডলের পর্বতপুর গ্রামের ১২৭ ও ১২৮ নং বুথে মুষ্ঠি ভিক্ষা কর্মসূচি চলে আজ। ছিলেন বুথ সভাপতি সব্যসাচী ব্যানার্জি। আরো ছিলেন লক্ষ্মণ মুদি, অবজার্ভার শ্যামল ঘোষ, অরূপ নায়েক সহ অনেকে।


 গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মুষ্ঠি ভিক্ষা নেওয়া হয়। এছাড়া বেরুগ্রাম অঞ্চলেও জামদহ গ্রামে ৫ নং বুথ ও সাদিপুর গ্রামের ১০ ও ১১নং বুথে শক্তিকেন্দ্র রাধাকান্ত পুইলে প্রমুখ প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে মুষ্ঠি ভিক্ষার সঙ্গে জনসংযোগও করেন তাঁরা।