Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শেখ মবিনের স্মরণসভা


 

শেখ মবিনের স্মরণসভা


অতনু হাজরা, জামালপুর : গত ইংরেজি বছরের শেষ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বেরুগ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল নেতা শেখ মোবিন।আজ তাঁরই স্মরণ সভা করলো বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত।পঞ্চায়েতের সামনের মাঠেই মঞ্চ করে তাঁর স্মৃতিচারণ করা হয়। এই শোক সভায় উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, পঞ্চায়েত প্রধান হাসনারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকল বক্তাই আজ গভীর দুঃখের সঙ্গে শেখ মবিনকে স্মরণ করেন। স্মরণ সভার শুরুতে তাঁর আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়।