Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ১ ব্লকের আমাদপুরে আদিবাসী মেলা


 

মেমারি ১ ব্লকের আমাদপুরে আদিবাসী মেলা


সেখ সামসুদ্দিন, মেমারি : আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হয়েছে আদিবাসী মেলা। পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক আদিবাসী মেলার সূচনা হয় আমাদপুর উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে। আদিবাসী রীতি অনুযায়ী স্থানীয় পুকুর থেকে জল নিয়ে এসে পুজো করার পর সরকারিভাবে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বাবাসাহেব আম্বেদকর, ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর, সিধু, কানু সহ অন‍্যান‍্য আদিবাসী মণীষীদের মূর্তিতে মাল‍্যদান করেন ও পুষ্পার্ঘ দেন অতিথি সহ উপস্থিত বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। 



আদিবাসী রীতিতে ঘটি জল প্রণাম, ‍ব‍্যাজ ও উত্তরীয় পরিয়ে অভ‍্যর্থনা জানানোর পর বৃহস্পতিবার মেমারি ১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সেখ মোয়াজ্জেম, প্রাক্তন সহ সভাপতি ও বর্তমান সদস‍্য মধুসূদন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস‍্য মনিকা রায় ও চাঁদমনি মুর্মু, কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, নমিতা কর, রেনুকা মহন্ত, সহ অন‍্যান‍্য কর্মাধ‍্যক্ষ ও সদস‍্যবৃন্দ এবং ব্লকের বিভিন্ন বিভাগীয় আধিকারিকবৃন্দ। 




এই আদিবাসী মেলা তিনদিন ধরে চলবে এবং মেলাকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন পরিষেবা সহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, নৃত‍্য প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস।