Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে ধিক্কার


 

অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে ধিক্কার



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনা উত্তরপ্রদেশের। ঘটনার প্রতিবাদে আজ সারা ভারত জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহ স্কীম ওয়ার্কাররা ধিক্কার দিবস পালন করলো। আন্দোলনকারীরা জানান, উত্তরপ্রদেশের বদায়ুঁতে বছর পঞ্চাশের এক অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সারা ভারত জুড়ে ধিক্কার দিবস পালিত হল। স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

     পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের দুর্গাপুর কর্পোরেশনের পৌর স্বাস্থ্যকর্মীরা শুক্রবার কালো ব্যাজ পরিধান করে ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ধিক্কার দিবস পালন করেন। সাথে সাথে পৌর স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দাবিও তুলে ধরা হয়। এদিনের ধিক্কার দিবসের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর স্বাস্থ্যকর্মী মিতালী সাহা।