Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন


 

মেমারিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন


অতনু ঘোষ ও মৃণাল কান্তি মন্ডল, মেমারি : কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ২০২১ এর বিধানসভা ভোটের জয় নিশ্চিত করতে চাইছে মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার 

বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো কৃষ্ণপুর মোড়ে আগমনী কোল্ড স্টোরেজে। উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বাগিলা অঞ্চলের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জি, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, মেমারি কলেজ পরিচালন কমিটির সভাপতি এমএম মুন্সী, মেমারি পৌরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন ঘোষাল, ব্লক তৃণমূল শিক্ষা সেলের নেতা কৌশিক মল্লিক, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহঃ ইসমাইল, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল , মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং। এছাড়া উপস্থিত ছিলেন বাগিলা অঞ্চলের অধীন এগারোটা গ্রামের বুধ সভাপতি জেলার অন্যতম নেতা আশিষ রায় প্রমুখ।



আগামী বিধানসভা নির্বাচন কিভাবে করতে হবে তার বার্তা দেওয়ার পাশাপাশি বাগিলা অঞ্চলের আঠারোটি বুথ সভাপতি দের হাতে রং তুলি তুলে দেওয়া হয়। রবিবারের এই কর্মীসভায় প্রায় দু-হাজার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি করেন বাগিলা অঞ্চল সভাপতি তথা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি।