Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষদের কম্বল দান


 

লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষদের কম্বল দান


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর লায়ন্স ক্লাব করোনা পরিস্থিতিতে তাদের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে তারা তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে কোভিড বিধি মেনে। বুধবার ও আজ তারা দুদিনে দুটি কর্মসূচি পালন করে। গতকাল তারা ফিজিও কেয়ার এন্ড কিউর এর সাথে যৌথ ভাবে ফিজিওথেরাপির উপর একটি সম্পূর্ন বিনামূল্যে একটি ক্যাম্প করে। ছিলেন স্বনামধন্য চিকিৎসক ডা: আদিত্য কুমার পাল। মোট ৮৮ জন রুগী এই চিকিৎসার সুযোগ পান। আজ তারা তাদের ক্লাব প্রাঙ্গণ থেকে ১৮৫ জন অসহায় মানুষের হাতে শীতের কম্বল বিলি করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম।




 ক্লাবের পক্ষ থেকে প্রদীপ কুমার রায় জানান জামালপুর লায়ন্স ক্লাব কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিল। কিন্তু এখন স্বভাবিক ছন্দে ফিরেছে। নতুন করে চোখের অপারেশন শুরু হয়েছে। হাসপাতালের স্বাভাবিক ভাবে রুগী দেখা হচ্ছে। তবে সবই হচ্ছে কঠোর ভাবে কোভিড বিধি মেনে।




 আজ প্রায় ১৭৫ জন অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে। আগামীতে আরো কিছু কর্মসূচি তাঁরা নেবেন বলে জানান। এর সাথে তিনি আরো বলেন জামালপুর লায়ন্সের যে একাডেমি ছিল যাতে আঁকা, নাচ, প্রভৃতি শেখানো হয়, সেটি আবার পুনরায় চালু করা হয়েছে। অসহায় মানুষ এই সাহায্য পেয়ে যথেষ্ট খুশি। আজকের এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সমস্ত সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন।