Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক বিবেক চেতনা উৎসব বেরুগ্রাম স্কুলে

 



ব্লক বিবেক চেতনা উৎসব বেরুগ্রাম স্কুলে


অতনু হাজরা, জামালপুর : স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে সারা রাজ্য জুড়ে যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিবেক চেতনা উৎসব।জামালপুরে ব্লক যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হয় বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে। এই উপলক্ষ্যে মঙ্গলবার সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা, ব্লক যুব কল্যাণ আধিকারিক সমরেশ দেবনাথ, অনুপম চ্যাটার্জী, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ। 





সকালে সকল অতিথিবৃন্দ প্রভাতফেরীতে পা মেলান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিডিও শুভঙ্কর মজুমদার সহ সকল অথিতিবৃন্দ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা সোমা হালদার।সারাদিনে ব্যাপি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানের শেষে স্থানাধিকারিদের পুরস্কৃতও করা হয়। বিবেকানন্দের জীবনের উপর বিভিন্ন বক্তারা আলোচনা করেন। তাৎক্ষণিক ক্যুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। সারাদিন নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানো হয়।