Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানের কাটোয়ায় কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিশাল জনসমাবেশ



পূর্ব বর্ধমানের কাটোয়ায় কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিশাল জনসমাবেশ




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : যখন দিল্লির রাজপথ সহ বিভিন্ন রাজ্যে কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জোরদার আন্দোলন চলছে। ঠিক সেই সময়ে বাংলার পূর্ব বর্ধমান জেলায় কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার শ্রী নাড্ডা দিল্লি থেকে বিমানে পশ্চিম বর্ধমানের অন্ডালে নামেন। এখান থেকে হেলিকপ্টারে সোজা কাটোয়া। রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে জগদানন্দপুর গ্রামের মাঠে কৃষক সুরক্ষা সভা মঞ্চে উপস্থিত হন। ছিলেন বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মঞ্চ থেকেই বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করেন।





 বিপুল সংখ্যক মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে কার্যত তুলোধোনা করেন। তিনি সরাসরি আঙুল তুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত। তিনি বলেন, তৃণমূল মানে চাল চোর, তৃণমূল মানে কাটমানি। বাংলায় বিজেপি এলে কৃষকরা বিচার পাবেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত। পথে ঘাটে মানুষের ভিড়, এর থেকেই স্পষ্ট, বাংলা থেকে মমতার বিদায় নিশ্চিত। বাংলার মানুষের হৃদয়ে মোদিজী। বাংলার মানুষ একুশের ভোটে বিজেপি-কেই স্বাগত জানাবেন। কৃষক সুরক্ষা সভা মঞ্চ থেকে বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আরও বলেন, ৪০ হাজার গ্রামে কৃষকদের সংগঠিত করা হবে। ২৪-৩১ জানুয়ারি গ্রামে গ্রামে কৃষকদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে। 
এদিন দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এক মুঠো চাল সংগ্রহ অভিযানে বেরোতেই পাড়ার মহিলারা শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে জে পি নাড্ডা স্থানীয় হয় কৃষক মথুরা মন্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ পারেন। এরপর তিনি হেলিকপ্টারে চড়ে বর্ধমান শহরের উদ্দেশ্য রওনা দেন।