Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ মানুষদের কম্বল প্রদান করলো রাইস মিলস এ্যাসোসিয়েশন


 

দুঃস্থ মানুষদের কম্বল প্রদান করলো রাইস মিলস এ্যাসোসিয়েশন




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিল বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর বর্ধমান শহরের বিভিন্ন এলাকার দুঃস্থ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি রাজকুমার সাহানা, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ জন্মোঞ্জয় খাঁ, হিমাদ্রি তা, জয়ন্ত কেশ প্রমুখ।



এদিন বক্তব্য রাখতে গিয়ে এ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি আব্দুল মালেক প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপট ও ভারতের সংবিধান রচয়িতা ভারতরত্ন বি আর আম্বেদকরের উপর আলোকপাত করেন। তিনি আরো বলেন, প্রজাতন্ত্র দিবসে দুঃস্থ মানুষজনকে শীতের মাঝে একটু উষ্ণতা দিতেই এ্যাসোসিয়েশন এই কম্বল বিতরণের আয়োজন করেছে। 




উল্লেখ্য ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশন সারা বছরই সেবামূলক নানান কাজকর্ম করে থাকে। বিশেষ করে করোনা অতিমারি পরিস্থিতিতে রাইস মিলস এ্যাসোসিয়েশন অসহায় মানুষদের জন্য ধারাবাহিক ভাবে পরিষেবা দিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে কয়েক লক্ষ টাকা দান করেছে। তাদের এই কর্মকাণ্ডকে স্যালুট জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা।