Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে প্রজাতন্ত্র দিবসে ট্রাকটার মিছিল বর্ধমানে


 

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে প্রজাতন্ত্র দিবসে ট্রাকটার মিছিল বর্ধমানে


 কিশোর মাকর, বর্ধমান : দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে প্রজাতন্ত্র দিবসে ট্রাকটার মিছিল হবে বর্ধমানে। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সিপিএমের শাখা সংগঠন কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন।

 ৭২ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কৃষক আন্দোলন ৬২ দিনে পড়বে। কৃষক আইন বাতিলের দাবিতে কৃষকরা হাড় হিম করা শীতে দিল্লি অবরুদ্ধ করে রেখেছেন। দশটি আলোচনা হওয়ার পরও কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা না পেয়ে তাদের দাবিতে কৃষকরা অনড়। কপোর্রেটদের স্বার্থে জনবিরোধী কৃষি আইন বাতিল করতে দিল্লির কৃষক সংগ্রামকে সংহতি জানাতে বিভিন্ন রাজ্যে আন্দোলন চলছে। ৪০০ টি কৃষক সংগঠনের একটাই দাবি। সারা দেশে বার্তা দিতে কৃষকদের সমর্থনে হবে ট্রাকটার মিছিল। ২৬ জানুয়ারি ওই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বর্ধমানের নবাবহাট থেকে আলিশা পযর্ন্ত জিটি রোড ধরে ৪০০ ট্রাকটার রালির ডাক দিয়েছে বামপন্থী কৃষক সংগঠনগুলি। বেলা ৩ টা থেকে কৃষক নিজের ট্রাকটার নিজে চালাবেন। এই রালিতে সাধারণ কৃষকরা হাজির থাকবেন বলে জানান জেলা কৃষক সভার সম্পাদক সৈয়দ হোসেন। বর্ধমানের পার্কাস রোডে কৃষক সভা অফিসে আজ তিনি সাংবাদিক সম্মলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন জিতেন্দ্র নাথ মন্ডল - কৃষক সভা বি বি গাঙ্গুলি স্ট্রিট, মহম্মদ আলি মন্ডল - সংযুক্ত কিষান সভা, অন্নদা প্রসাদ ভট্টাচার্য - সারা ভারত কৃষক মহাসভা, তপন বাগ - অগ্রগামী কিষাণ সভা।