Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দেশনায়কের ১২৫ তম জন্মজয়ন্তী পালন, পাণ্ডুকে


 

দেশনায়কের ১২৫ তম জন্মজয়ন্তী পালন, পাণ্ডুকে


রাধামাধব মণ্ডল, আউশগ্রাম : পূর্ব বর্ধমানের আউশগ্রামের পাণ্ডুকে রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে এদিন সকালে পাণ্ডুক হাটতলায় দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রামের পাণ্ডুক গ্রামের কয়েকশো মানুষ।

পাণ্ডুক গ্রামের মহিলারা এদিন জন্মজয়ন্তীর সভায় শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে নেতাজী সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী পালন করেন। এই জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার বহু মানুষ। 

রামনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখের নেতৃত্বে মহান দেশনায়কের জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের নেতৃত্ব অর্ঘ্য বিশ্বাস, দেবদাস সরকাররা। উপস্থিত ছিলেন পাণ্ডুক গ্রামের পঞ্চায়েত সদস্য, তৃণমূল নেতা মহাদেব ঘোষ, উজ্জ্বল মণ্ডল, গৌর মেটেরা।




এদিন বীর দেশনায়কের জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের প্রবীণ কর্মী তথা পি পি ডি হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক পরেশনাথ বন্দ্যোপাধ্যায়। ছিলেন এলাকার প্রবীণ তৃণমূল কর্মী অজয় ঘোষ, শিবু ঘোষ, মলয় ঘোষরা।

পাণ্ডুক গ্রামের পাণ্ডুরাজার ঢিবির নীচে, হাটতলার মাঠ ভরে ওঠে নেতাজীর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে। তাদের মধ্যে মহিলা ও যুবকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।