Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আরও তিন


 

বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আরও তিন


 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানের আউশগ্রামে মুখোমুখি বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক জনের। জানা যায় মৃতের নাম রিজু বালা। তিনি ছিলেন একটি বাইকের চালক। দুটি বাইকে চারজন ছিল বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, আউশগ্রামের একটি বাইকে ছিলেন বাচ্চু আচার্য এবং লালু পোদ্দার নামের দু'জন যুবক। অপর আর একটি বাইকে ছিলেন ছোড়াকলোনির রিজু বালা ও সোমনাথ বালা। স্থানীয়সুত্রে খবর পাওয়া যায়, আউশগ্রামের বাইকটি মোড়বাঁধ থেকে ফিরছিল। আর ছোড়াকলোনির যুবক দুটি ফিরছিলেন গুসকরা থেকে বাড়ির পথে। 




আউশগ্রামের রামনগরের মোড়বাঁধ লাগোয়া ধনকোড়া শ্মশানের কাছে, বাইক দুটিতে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোড়াকলোনির রিজু বালা। সংঘর্ষের খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছায় ছোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশ আহত তিন জন ও প্রাণ হারানো রিজু বালাকে উদ্ধার করে, স্থানীয় বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানেই চিকিৎসকরা ছোড়াকলোনির বাসিন্দা রিজু বালাকে মৃত বলে ঘোষণা করে। বাকিদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা যায়, আউশগ্রামের চালকদের মাথায় হেলমেট থাকলেও, ছিল না ছোড়াকলোনির দুজনের মাথায়।