Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শুরু হলো তিন দিনের নাট্যমেলা




বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শুরু হলো তিন দিনের নাট্যমেলা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দক্ষিণবঙ্গের চার জেলার উল্লেখযোগ্য নাটকের দলগুলোকে নিয়ে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শুরু হয়েছে নাট্যমেলা। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই নাট্য মেলা শুরু হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শেখর সমাদ্দার। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক মহঃ এনাউর রহমান, তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।





আজ স্বরাজ ঘোষের নির্দেশনায় নাট্য দল 'ময়না অন্য ভাবনা' মঞ্চস্থ করে 'ভৌতিক'। এই নাটকের মাধ্যমে নাট্যমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এছাড়াও আজ আরও তিনটি নাটক মঞ্চস্থ হয়। 'নাট্যরূপা চিত্তরঞ্জন' ময়ূখ রঞ্জন দত্ত'র নির্দেশনায় মঞ্চস্থ করে 'কোনো একদিন হয়তো বা', 'নাট্য সারথি বীরভূম' প্রদীপ পুরোহিত নির্দেশিত নাটক 'টহলদার' মঞ্চস্থ করে। সারথি চুঁচুড়া মঞ্চস্থ করে সমীর সেনগুপ্ত নির্দেশিত নাটক 'অন্তর চিত্রণ'।

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্ত্তী জানান, তিন দিনের এই নাট্য মেলায় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতিদিন চারটি করে নাটক মঞ্চস্থ হবে। নাটক দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই।