Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিবেকানন্দের জন্মদিবসে ফুটবল প্রতিযোগিতা


 

বিবেকানন্দের জন্মদিবসে ফুটবল প্রতিযোগিতা



অতনু হাজরা, জামালপুর : বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক বেশি ভালো। ১২ জানুয়ারি সারা রাজ্য জুড়ে শ্রদ্ধার সাথে স্বামীজীর জন্মদিবস পালন করা হয়। সেই উপলক্ষে জামালপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঙ্গলবার এই পুণ্য দিনে বর্ধমান সদর জেলা জামালপুরে জেড পি ১১ এর পক্ষ থেকে বিধানসভা এলাকার ৮ টি দল নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনজন করা হয় জামালপুর নেতাজি ফুটবল মাঠে।



 এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাপতি সন্দীপ নন্দী। উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, জেলা যুবমোর্চা সভাপতি শুভম নিয়োগী, বিধানসভার সহ সংযোজক বলরাম ব্যাপারী, বিধানসভার কনভেনর জীতেন ডকাল, ৪টি জেড পি'র মন্ডল সভাপতি, ৪ টি জেড পি'র যুব মোর্চার সভাপতি, এছাড়াও জেলা ও বিধানসভার কার্যকর্তাবৃন্দ। 




প্রতিযোগিতায় ফাইনালে বিজয়ী ও বিজিতদের জন্য ছিল দুটি ট্রফি ও অন্যান্য পুরস্কার।ফাইনালে জয়লাভ করে জেড পি ১২ অন্তর্গত ঝাপানডাঙ্গা ফুটবল স্পোর্টিং ক্লাব। জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকাল জানান বিবেকানন্দের জন্মদিনে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যই বিজেপি'র যুবমোর্চার পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়েছে।