Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এবার 'পাড়ায় সমাধান', রাজ্য সরকারের নতুন কর্মসূচি


 

এবার 'পাড়ায় সমাধান', রাজ্য সরকারের নতুন কর্মসূচি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এবার পাড়ায় পাড়ায় সমাধান। কোনো দাদাগিরি নয়। রাজ্য সরকারের নতুন কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দুটি পর্যায়ে বিপুল সাড়া পেয়ে সরকারি আধিকারিকরাও উৎসাহিত। কিন্তু কিছু সমস্যা এমন থেকে যায়, যেগুলো স্থানীয় স্তরেই সমাধানের প্রয়োজন। আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্থানীয় সূত্রে এবং কমিউনিটি স্তরে সমাধানের জন্য নিয়ে এলো আরো একটি সমাধান সূত্র। শনিবার পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার দলীয় মুখপাত্র প্রসেনজিৎ দাস, চেয়ারম্যান ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, জেলার কো-অর্ডিনেটর উজ্জ্বল প্রামাণিক। নেতৃত্ব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সফর করা কালীন অনেকেই কমিউনিটি স্তরের সমস্যার কথা জানিয়ে থাকেন। তার সমাধান হওয়ার দরকার। মুখ্যমন্ত্রীর দপ্তরে আসা সমস্যা গুলো খতিয়ে দেখে পাড়ায় পাড়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসেনজিৎ দাস বলেন, এটা সরকারি কর্মসূচি, কিন্তু ব্যাপক প্রচারের লক্ষ্যেই সাংবাদিক সম্মেলন। 

উজ্জ্বল প্রামাণিক বলেন, রাজ্য জুড়ে ৪৬৬ টি প্রশাসনিক ইউনিটে কমিউনিটি স্তরে সমস্যা সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ নিয়েছে।

ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী বলেন, আজ থেকে রাজ্যের ৩৪১ টি ব্লক, ১১৮ টি পৌরসভা ও ৭ টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে 'পাড়ায় সমাধান' কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের দু'কোটির বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।