Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় ভোটার দিবসে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিলেন মেমারি বিধানসভার নির্বাচন আধিকারিক


 

জাতীয় ভোটার দিবসে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিলেন মেমারি বিধানসভার নির্বাচন আধিকারিক


 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় ভোটার দিবস দিনটি মেমারি-১ ব্লক প্রশাসন পালন করলো একটু অন্যভাবে। এলাকার প্রতিবন্ধী ভোটারদের পাশে থেকে তাদের খোঁজ নিতে বাড়ি বাড়ি ঘুরলেন প্রশাসনিক আধিকারিক। তারা কেমন আছে,কী তাদের সমস্যা, কীভাবে তাদের ভোটদানে অংশ করানো যাবে সব বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে প্রশাসন। মেমারি বিধানসভা কেন্দ্রের নির্বাচন আধিকারিক অনামিকা বেরা সাহা এদিন মেমারির বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি। বাগিলা, পাল্লা, গন্তার, ব্রাহ্মণপাড়া, গোপীনাথপুর প্রভৃতি গ্রামে ঘুরে দেখেন। গোপীনাথপুরের প্রতিবন্ধী ভোটার প্রতিমা দুর্লভের বাড়ি গেলে, সে খুব আনন্দিত হয়। তার মা বলেন, আজ খুব ভালো লাগছে আমার মেয়ের জন্যও প্রশাসন ভাবে। সেও ভোট দেবে। এর থেকে আনন্দের কি আছে। 



অন্যদিকে ব্রাহ্মণপাড়ার প্রতিবন্ধী ভোটার সরস্বতী টুডু বলেন, আমিও ঘরে বসে এবার ভোট দেব। কি আনন্দ যে হচ্ছে বলে প্রকাশ করতে পারছি না। আমাদের কথাও নির্বাচন কমিশন ভাবছে। 

এদিন মেমারি-১ ব্লকেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। প্রথমেই উপস্থিত সকলে ভোটের শপথ গ্রহণ করে। পরে এদিন ব্লক প্রশসনের পক্ষ থেকে মেমারি বিধানসভার তিনজন বুথ লেভেল অফিসার ( বি এল ও) নাসিমা খাতুন, পপি লাহা, সুপর্ণা দাসকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ২৬৫ মেমারি বিধানসভার ই আর ও অনামিকা বেরা সাহা মেমারি-১ ব্লকের বিডিও ডা. আলি মহঃ ওয়ালি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারির ইলেকশন ওসি অনির্বাণ ধাড়া প্রমুখ।