Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল


 

মেমারিতে তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল


অতনু ঘোষ, মেমারি : দোরগোড়ায় বিধানসভা ভোট। আর সেই ভোটকে পাখির চোখ করে, একপ্রকার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা এলাকায় মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিল হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বাইক নিয়ে চোটখন্ড ঝাপান তলা থেকে গ্রাম দেবীপুর বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ মিছিল করে যায়। 

মিছিলে স্লোগান ওঠে 'খেলা হবে-খেলা হবে`, 'মমতাদি আরেকবার', সহ বিভিন্ন রকম স্লোগানে এদিনের মিছিল মুখর হয়ে ওঠে। মিছিল এর শুরুতে আকাশের মুখ ছিল ভার, বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টি ও ঠান্ডা কে উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের মনোবল ছিল তুঙ্গে।



 মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাস বিহারী হালদার, তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, পঞ্চায়েত সমিতির সদস্য বসন্ত রুইদাস, জেলার সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, শিক্ষক নেতা স্বপন ঘোষাল, পঞ্চায়েত সমিতির সদস্য শেখ মোয়াজ্জেম, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ, মেমারি শহর সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ, মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা, দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ সহ ব্লক ও অঞ্চলের একাধিক নেতৃত্ব।



উল্লেখ্য গত ২৫ জানুয়ারি মেমারি বিধানসভা এলাকায় একটি মহা মিছিল করে তৃণমূল কংগ্রেস। তার কয়েকদিন পরে আজকের এই মিছিল কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং সাধারণ ভোটারদের মন জয় করতে ও মেমারি বিধানসভায় বিরোধীদের থেকে শাসক দল ধারে ভারে অনেকটাই এগিয়ে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং বিরোধীদের বুঝিয়ে দিচ্ছে যে মেমারির রাজনৈতিক মাটিতে বিরোধীদের কোন জায়গা নেই।মেমারির মাটি, তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটা বারবার প্রমাণ করছে শাসক দল।