Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'রসভরী' রসদ যোগাচ্ছে দুই মেধাবী যুবকের পরিবারে


 

'রসভরী' রসদ যোগাচ্ছে দুই মেধাবী যুবকের পরিবারে


 🟣 কিশোর মাকর



➡️  বাবার স্বপ্ন ছিলো ছেলেকে অধ্যাপক করার। টিন বিক্রি করে ছেলের পড়ার খরচ চালিয়েছেন। নিজের না পারার যন্ত্রনা ছেলেকে দিয়ে মেটাতে চেয়েছিলেন বাবা। এলাকার গরীব ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় পড়াবে। নেট, স্লেট কোয়ালিফাই করেও চাকরি এখনও অধরা। তার ওপর দীর্ঘ লকডাউন বাবার সংসারে রসদে টান পড়েছে। হাল ছেড়ো না বন্ধু, আরও এক মেধাবী বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেদের হোস্টেলের সামনেই খেজুর গুড় বিক্রি করে দুটি সংসারের রসদ যোগাচ্ছে দুই মেধাবী যুবক।

  সৌরভ অঙ্কে এম এস সি, বি এড। বন্ধু নাজিম উদ্দীন বাংলায় এম এ, বি এড। সঙ্গে নেট স্লেট কোয়ালিফাই। বাবুরবাগে রবীন্দ্র হোস্টেলের সামনে নিজের গ্রাম বাঁকুড়ার খেজুরের গুড় এনে ফুটপাতে বিক্রি করছে। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম গোলাবাড়ি গরীব খেটে খাওয়া মানুষের বাস। নাজিমুদ্দিনের বাবা খেঁজুর গাছে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। সেই গুড় নিয়ে এসে ফুটপাতে বিক্রি করে দু’পয়সা লাভের মুখ দেখছে দুই যুবক। স্টলের নাম দিয়েছে 'রসভড়ি'। সৌরভ ও নাজিমুদ্দিন জানালেন আমাদের ১ বিঘা জমি। সেচহীন শুষ্কতা। চাষ হয় না। অভাব নিত্যসঙ্গি। এতটাই পিছিয়ে পড়া এলাকা টিউশানি পড়ানোর জায়গা নেই। চাকরির পরীক্ষায় খরচ, সংসারের অভাব মেটাতে এই পথ ধরেছি। চাকরি না পাওয়ার দায় কার ? এ প্রশ্ন কুরে কুরে খাচ্ছে দুই যুবককে।